Old Site

News & Events

blog

সীমান্ত ব্যাংক এর বিজনেস সামিট-২০২৬ অনুষ্ঠিত

15 Apr, 2026

সম্প্রতি সীমান্ত ব্যাংকের বিজনেস সামিট-২০২৬ ঢাকায় অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নুরুল আজীমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল।

এছাড়াও ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম, হেড অব অপারেশন্স মোহাম্মদ আজিজুল হক সহ সকল ডিভিসনের প্রধানগন এবং ব্যাংকের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকবৃন্দ উক্ত বিজনেস সামিট-২০২৬ এ অংশগ্রহন করেন। বিজনেস সামিট-২০২৬ এ বিগত বছরের ব্যবসায়িক অর্জনসমূহ এবং আগামীদিনের ব্যবসায়িক লক্ষ্য ও কৌশল নিয়ে দিনব্যাপি আলোচনা করা হয়।

Live Chat Live Chat Live Chat

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +